ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অসুস্থ এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ শনিবার তার মৃত্যু হয়। তার নাম মো. তরিকুল ইসলাম (৬৮)।
ঢাকা মেডিকেল
শুধু ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১ শ নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান। তার মতে, এ পরিসংখ্যান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্রই তুলে ধরে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী-ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে মারামারির ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেছেন রোগীর স্বজনরা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে।
ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
চিকিৎসা শিক্ষা, রোগী সেবা ও গবেষণায় ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ডে উদযাপন করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৫ শিশুর মৃত্যু হয়েছে।
রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের একজন চিকিৎসক নুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের দশতলা থেকে কম্পিউটার ও এসির তার চোর চক্রের তিন সদস্যসহ দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।